সাধারণ প্রশ্ন
বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার IVAC BGD আবেদন নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর।
- Jatra কী? এটি কি IVAC?
- Jatra (যাত্রা) একটি বেসরকারি অনলাইন সেবা যা বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার IVAC BGD আবেদন ফর্ম পূরণ ও জমা দিতে সাহায্য করে। Jatra IVAC বা ভারতীয় হাই কমিশন নয়, ভিসা বা অ্যাপয়েন্টমেন্ট দেয় না।
- খরচ কত?
- আবেদন তৈরি করা ফ্রি। সম্পূর্ণ BGD ফর্ম ও নম্বর আনলক করতে একবার ৳১৫ ফি দিতে হয়। IVAC ও সরকারি ভিসা ফি এর মধ্যে নেই - সেগুলো আলাদা এবং IVAC কেন্দ্রে পরিশোধ করতে হয়।
- ছবির প্রয়োজনীয়তা কী?
- পাসপোর্ট সাইজের ছবি হতে হবে JPG ফরম্যাটে, সাদা ব্যাকগ্রাউন্ডে, কমপক্ষে ৩৫০×৩৫০ পিক্সেল এবং সর্বোচ্চ ৫০০KB। আমাদের ফ্রি ছবি টুল দিয়ে ছবি রিসাইজ ও কনভার্ট করে নিতে পারেন।
- কোন কোন ডকুমেন্ট লাগে?
- পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ছবি, একটি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি সাম্প্রতিক ইউটিলিটি বিল (বিদ্যুৎ, গ্যাস বা পানি) - সবগুলো JPG, সর্বোচ্চ ৫০০KB।
- ইউটিলিটি বিল কেন লাগে?
- ইউটিলিটি বিল আপনার বর্তমান ঠিকানার প্রমাণ, এবং এই ঠিকানা থেকেই আপনার IVAC কেন্দ্র নির্ধারিত হয়। বিল ইংরেজিতে হলে আমরা ঠিকানা পড়ে পূরণ করি; বাংলা বিল হলে ঠিকানাটি নিজে লিখতে হয়।
- আমার কোন IVAC কেন্দ্রে যেতে হবে?
- আপনার বর্তমান ঠিকানার জেলা অনুযায়ী IVAC কেন্দ্র নির্ধারিত হয়, তাই বর্তমান ঠিকানা ও ইউটিলিটি বিল একই জেলার হওয়া জরুরি।
- জমা দেওয়ার পর কি তথ্য পরিবর্তন করা যায়?
- না। আবেদন জমা দেওয়ার পর তথ্য আর পরিবর্তন করা যায় না, তাই জমা দেওয়ার আগে নাম ও পাসপোর্ট নম্বর পাসপোর্টের সাথে অক্ষরে-অক্ষরে মিলিয়ে নিন।
- পাসপোর্টের মেয়াদ কত থাকতে হবে?
- ভারতীয় ভিসার জন্য সাধারণত পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকা প্রয়োজন।
- কীভাবে পেমেন্ট করা যায়?
- বিকাশ, নগদ, রকেট, উপায়, কার্ড বা ব্যাংক - যেকোনো মাধ্যমে পেমেন্ট গেটওয়ে দিয়ে পরিশোধ করা যায়। চাইলে আগে থেকে ওয়ালেট রিচার্জ করে এক ক্লিকে আনলক করা যায়।
- আগের ফর্ম আবার দরকার হলে?
- পোর্টালে নিবন্ধিত (BGD নম্বর পাওয়া) আবেদনের সরকারি ফর্ম রিপ্রিন্ট সেবায় ওয়েব-ফাইল নম্বর দিয়ে আবার আনা যায় - নতুন করে আবেদন করতে হয় না।
- কত সময় লাগে?
- ছবি ও তথ্য দেওয়ার পর অটোমেশন সাধারণত কয়েক মিনিটেই IVAC পোর্টালে আবেদন জমা দিয়ে BGD ফর্ম এনে দেয়। ড্রাফট স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়, যেকোনো সময় থেমে পরে চালিয়ে যাওয়া যায়।